News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রথযাত্রার দিন কাঞ্চনপুরে চুরির ঘটনা, ধৃত তিন চোর, তদন্তে জোরালো অগ্রগতি
Image

রথযাত্রার দিন কাঞ্চনপুরে চুরির ঘটনা, ধৃত তিন চোর, তদন্তে জোরালো অগ্রগতি

আগরতলা, ৫ জুলাই : রথযাত্রার দিন সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় কাঞ্চনপুর মহকুমার কাঞ্চনপুর থানাধীন উত্তর রবীন্দ্রনগরের ৪ নম্বর ওয়ার্ডে এক গৃহে চুরির ঘটনা ঘটে। চোরের দল হানা দিয়ে দুটি সোনার চেইন, একটি বেসলেট এবং একটি আংটি নিয়ে পালিয়েছে। ওই ঘটনার পরপরই গৃহস্বামী কল্পনা ভট্টাচার্য কাঞ্চনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ দ্রুত অভিযানে নেমে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ধৃতরা হলেন—পিন্টু নাথ, সুমন বড়ুয়া ও শুভ্রজিৎ বড়ুয়া, সকলেই কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে ধৃত পিন্টু নাথ স্বীকার করে যে, সে গত সোমবার ধর্মনগরে এসে সেন্ট্রাল রোডের “সাথী সিটি গোল্ড” নামক একটি গয়নার দোকানে সোনার একটি চেইন ও একটি বেসলেট ৯০ হাজার টাকায় বিক্রি করে। এরপর কাঞ্চনপুর থানার পুলিশ শুক্রবার রাতে ধর্মনগরে গিয়ে উক্ত দোকানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক সুদীপ বড়াই পালিয়ে যায়, তবে তার মা দীপিকা গড়াই দোকানে উপস্থিত ছিলেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে দীপিকা গড়াই স্বীকার করেন যে, ধৃত পিন্টু নাথ তাদের দোকানে চেইন ও বেসলেট বিক্রি করে। তিনি আরও জানান, অলংকারগুলি তিনি ব্যাংকে বন্ধক রেখে সেখান থেকে ৯০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন এবং সেই অর্থ পিন্টুকে দিয়েছিলেন, কারণ পিন্টু তার নিজের সোনার গয়না বিক্রি করতে চেয়েছিল।

পুলিশ দীপিকা গড়াইকে নিয়ে ধর্মনগর পৌরসভার অধীনস্থ সেই বাড়িতে যায়, যেখানে তারা ভাড়া থাকেন। তদন্ত চালিয়ে পুলিশ সোনার গয়না উদ্ধার করতে না পারলেও, ব্যাংকে বন্ধক দেওয়া সোনার চেইন ও বেসলেট সংক্রান্ত নথিপত্র উদ্ধার করে। এসব নথিপত্র বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।

পিন্টু নাথও স্বীকার করে যে, ৯০ হাজার টাকা সে পেয়েছে। বর্তমানে চুরির ঘটনার তদন্ত এগিয়ে চলেছে এবং পুলিশ নিশ্চিতভাবেই এই মামলার মূল উৎস পর্যন্ত পৌঁছাতে সচেষ্ট।

এই ঘটনার পর কাঞ্চনপুর থানা ও ধর্মনগর পুলিশের যৌথ তৎপরতা পুলিশের সক্রিয়তা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, তদন্তে চুরির পেছনের সম্পূর্ণ চক্র কতদূর উন্মোচিত হয়।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top