News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তুলসীবতী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে প্রাথমিক বিভাগের ছাত্রীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি অভিভাবকদের
Image

তুলসীবতী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে প্রাথমিক বিভাগের ছাত্রীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি অভিভাবকদের

আগরতলা, ৪ জুলাই : তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে প্রাথমিক বিভাগের ছাত্রীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল।

প্রসঙ্গত তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বুধবারে ছাত্রীদের জন্য আলাদা ড্রেসের নিয়ম রয়েছে। কিন্তু গত বুধবারে কিছু ছাত্রী ওইদিনের জন্য নির্ধারিত ড্রেস পরে না আসায় তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েছে ছাত্রীরা। এমনই অভিযোগ এনে আজ ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করেন এবং এ ব্যাপারে একটি ডেপুটেশন দিয়েছেন।

তাঁরা অভিযোগ করেন, শুধুমাত্র ভুলবশত প্রাথমিক বিভাগের কিছু ছাত্রী বুধবারের নির্ধারিত ড্রেস পরে না আসায় শিশুর শিক্ষার অধিকার ও মানসিক নিরাপত্তাকে সরাসরি আঘাত করা হয়েছে। সেই দিন ভুলের জন্য ছাত্রীরা পাঠগ্রহণের সুযোগ হারায় ক্ষতিগ্রস্ত হয় তাদের মন ও মনোবল।

অভিভাবকদের জোরালো সওয়াল, শিশুরা ভুল করলে তাকে শুধরে দেওয়ার দায়িত্ব শিক্ষকের, অপমান করার নয়। শিশুদের চোখে ভয় নয়, ভালোবাসা জাগানোই সত্যিকারের শিক্ষার পরিচয়। অভিভাবকদের আরও অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার অজুহাতে প্রতিদিন ক্লাস হয় না। এই শিক্ষাবর্ষের প্রথম বুধবার ছিল সেদিন। ফলে বেশ কিছু ছাত্রী নির্ধারিত স্কুল ড্রেস জোগাড় করতে পারেনি। শিক্ষিকার নিকট অভিভাবকের তরফ থেকে বিষয়টি জানানো হলেও কচিকাঁচা ছাত্রীদের ওইদিন অপমানিত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ করেন অভিভাবকরা।

ওই শিক্ষিকার বিরুদ্ধে অতীতে অশুভনীয় আচরণ নিয়েও সংবাদমাধ্যমে একাধিক অভিযোগ বারবার প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। সুতরাং এটি নিছক একদিনের ঘটনা নয় এটি একটি চলমান অব্যবস্থার চিত্র, যা থামানো অত্যন্ত জরুরি। অভিভাবকরা জোরালোভাবে দাবি জানান, অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক। প্রাথমিক বিভাগে যোগ্য, সহানুভূতিশীল ও দায়িত্ববান শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ নিশ্চিত করা হোক। বিদ্যালয়ে যেন আর কোনো শিশুকে এমন অন্যায় আচরণের শিকার না হতে হয়, তার জন্য নিয়মিত তদারকি ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হোক। এদিন তাঁরা প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একটি চিঠি তুলে দিয়েছেন।

Releated Posts

পথ দুর্ঘটনায় দুর্ঘটনায় নিহত ১৮ বছরের যুবকের , আহত এক নাবালক

বিলোনিয়া, ২০ শে এপ্রিল: পথ দুর্ঘটনায় দুর্ঘটনায় নিহত এক ১৮ বছরের যুবকের, আহত আরেক নাবালক। ঘটনাটি ঘটে রবিবার বিলোনীয়া থানাধীন…

ByByReshmi Debnath Apr 20, 2026

শ্যালকের দা’য়ের কোপে গুরুতর জখম ভগ্নিপতি, চাঞ্চল্য ধনচন্দ্র পাড়ায়

কমলপুর, ২০ এপ্রিল: পারিবারিক বচসাকে কেন্দ্র করে শ্যালকের দা’য়ের কোপে গুরুতর জখম হলেন ভগ্নিপতি। আহতের নাম বিক্রম দেববর্মা…

ByByReshmi Debnath Apr 20, 2026

নির্বাচনোত্তর হিংসা বন্ধের দাবিতে সরব আমরা বাঙালী, রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২০ এপ্রিল: এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া নির্বাচনোত্তর সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থান…

ByByTaniya Chakraborty Apr 20, 2026

শান্তিরবাজারে অগ্নিসংযোগ: ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই, এলাকায় চাঞ্চল্য

শান্তিরবাজার, ২০ এপ্রিল: গতকাল গভীর রাতে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পতিছড়ি মুসলিম পাড়ায় এক মর্মান্তিক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।…

ByByReshmi Debnath Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top