News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চা বাগান থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের
Image

চা বাগান থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ৪ জুলাই : চা বাগান থেকে উদ্ধার করা হয়েছে যুবকের মৃতদেহ। ঘটনা কুর্তি বিধানসভার মহেশপুর চা বাগান এলাকায়। মৃত যুবকের নাম সুমন নাথ। বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়। তাকে খুন করা হয়েছে বলে ধারণা পরিবারের। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ ও ফরেন্সিকের বিশেষজ্ঞদের টিম।

ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার বিকাল তিনটা নাগাদ নিজ বাড়ি বড়গোল থেকে সুমন শশুর বাড়ি বিষ্ণুপুর ১নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সে বাড়ি থেকে বের হওয়ার আগে তার বাবাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুরবাড়িতে যাচ্ছে। শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে যায়নি। এদিকে আজ স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। তাই এই ঘটনাকে একটি পরিকল্পিত খুন বলেই ধারণা করছেন তার পরিবারের সদস্যরা। এদিকে তার পরিবারের তরফ থেকে জানা যায় সে তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও সেখানেও সে যায়নি গতকাল। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top