News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এইচআইভি প্রতিরোধে যুগান্তকারী অগ্রগতি: লেনাক্যাপাভির ইনজেকশনের অনুমোদন দিল এফডিএ
Image

এইচআইভি প্রতিরোধে যুগান্তকারী অগ্রগতি: লেনাক্যাপাভির ইনজেকশনের অনুমোদন দিল এফডিএ

নয়াদিল্লি, ২১ জুন : এইচআইভি প্রতিরোধে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জিত হল। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) লেনাক্যাপাভির ইনজেকশনের অনুমোদন দিয়েছে। তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র পক্ষ থেকে উষ্ণ স্বাগত পেয়েছে।

এই সিদ্ধান্ত ২০২৪ সালে প্রকাশিত পারপাস ১ এবং পারপাস ২ ক্লিনিক্যাল ট্রায়ালের আশাব্যঞ্জক ফলাফলের পর এসেছে। ওই গবেষণাগুলিতে লেনাক্যাপাভির বিভিন্ন প্রেক্ষাপট ও জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ ও কার্যকর প্রতিপন্ন হয়েছে। বছরে মাত্র দুইবার ইনজেকশন দিলেই এটি দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করবে। তাতে এইচআইভি প্রতিরোধে বর্তমান বিকল্পগুলির তালিকায় একটি নতুন মাত্রা যোগ করেছে।

বর্তমানে ডব্লিউএইচও যে পদ্ধতিগুলি সুপারিশ করেছে, তার মধ্যে রয়েছে মৌখিক PrEP, ডাপিভিরিন ভ্যাজিনাল রিং এবং দীর্ঘমেয়াদী ক্যাবোটেগ্রাভির ইনজেকশন(CAB-LA)। লেনাক্যাপাভির-এর গোপনীয় ও দীর্ঘমেয়াদী কার্যকারিতা এইচআইভি প্রতিরোধে যেসব বাধা থাকে—যেমন, প্রতিদিন ওষুধ গ্রহণ, ঘন ঘন ক্লিনিকে যাওয়ার প্রয়োজন এবং সামাজিক কুপ্রথা—তা অতিক্রম করতে সহায়ক হতে পারে।

ডব্লিউএইচও-র গ্লোবাল এইচআইভি, হেপাটাইটিস ও যৌনরোগ কর্মসূচির পরিচালক ডঃ মেগ ডোহার্টি বলেন, এই নিয়ন্ত্রক অনুমোদন আমাদেরকে একটি উদ্ভাবনী এইচআইভি প্রতিরোধ পদ্ধতির দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। ডব্লিউএইচও এখন গাইডলাইন তৈরি, প্রাক-মান্যতা ও অনুমোদনের প্রক্রিয়ায় দেশগুলিকে সহায়তা করছে। আমরা চাই দ্রুত, নিরাপদ ও সমভাবে প্রয়োজনীয় জনগোষ্ঠীর কাছে লেনাক্যাপাভির পৌঁছে যাক।

আগামী ১৪ জুলাই কিগালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এইডস সম্মেলনে লেনাক্যাপাভির ইনজেকশন সংক্রান্ত ডব্লিউএইচও-র গাইডলাইন প্রকাশিত হবে। এফডিএ-র এই অনুমোদন ডব্লিউএইচও-র প্রাক-মান্যতা প্রক্রিয়াকে তরান্বিত করবে, যার ফলে কঠোর নিয়ন্ত্রক সংস্থার (এসআরএ) সমর্থন পেলে বিভিন্ন দেশের জাতীয় অনুমোদন সহজ হবে এবং গ্লোবাল ফান্ডের মতো দাতব্য সংস্থাগুলির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করা যাবে।

এছাড়াও, ডব্লিউএইচও ইউরোপীয় মেডিসিনস এজেন্সি (ইএমএ)-র সঙ্গে যৌথভাবে সকলের জন্য ঔষুধ প্রক্রিয়ার মাধ্যমে যেসব দেশ লেনাক্যাপাভির গ্রহণ করতে আগ্রহী, সেখানে নিয়ন্ত্রক অনুমোদন সহজ করতে কাজ করছে।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top