News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগার কাজ সেরে বাড়ি ফিরে স্বামীর ঝুলন্ত দেহ দেখে স্ত্রীর আর্তনাদ, শোকের ছায়া এলাকায়
Image

রেগার কাজ সেরে বাড়ি ফিরে স্বামীর ঝুলন্ত দেহ দেখে স্ত্রীর আর্তনাদ, শোকের ছায়া এলাকায়

বিশালগড়, ১৭ জুন : মঙ্গলবার দুপুরে রেগার কাজ থেকে বাড়ি ফিরে স্বামীর ঝুলন্ত দেহ দেখে আর্তনাদ করে উঠলেন স্ত্রী আরতি দেবনাথ। ঘটনাটি ঘটেছে চড়িলাম বনকুমারী এলাকায়। মৃত ব্যক্তির নাম কিঙ্কর দেবনাথ, বয়স আনুমানিক ৫৫ বছর। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ৫০ বছরের ঊর্ধ্বে কিঙ্কর দেবনাথ বনকুমারী চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাঁর স্ত্রী আরতি দেবনাথ যখন রেগার কাজে ব্যস্ত ছিলেন, তখনই এই ঘটনা ঘটে। কাজ সেরে বাড়ি ফিরে আরতি দেবী দেখেন তাঁর স্বামী কিঙ্কর দেবনাথ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। স্বামীকে মৃত অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তাঁর চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন।
মৃত কিঙ্কর দেবনাথের দুটি বিবাহিত কন্যা সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো পারিবারিক অশান্তি বা কলহ ছিল না বলেই প্রতিবেশীরা জানিয়েছেন। তবে ঠিক কী কারণে কিঙ্কর দেবনাথ এমন চরম পথ বেছে নিলেন, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।
ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কিঙ্কর দেবনাথের আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী গভীর শোকাহত।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top