News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে ভাঙচুর, প্রতিবাদে রাজপথে বিক্ষোভে সামিল প্রদেশ বিজেপি
Image

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে ভাঙচুর, প্রতিবাদে রাজপথে বিক্ষোভে সামিল প্রদেশ বিজেপি

আগরতলা, ১৪ জুন : বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়িতে বাংলাদেশের ইউনূস খানের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা বর্বরোচিত ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে আজ শহরের রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে প্রদেশ বিজেপি। এদিনের বিক্ষোভ মিছিলটি ফায়ার ব্রিগেড চৌহমুনি থেকে শুরু হয়েছে বর্ডার গোল চক্করে গিয়ে শেষ হয়েছে।

এদিন বিধায়ক ভগবান দাস বলেন, বাংলাদেশে মোহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসনামলে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে আক্রমণ চালিয়েছে। অত্যন্ত অনুতাপের বিষয় যিনি বিশ্বকে সুদৃঢ় পথ দেখিয়েছেন আজ তারই পৈত্রিক বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ বিজেপি।

এদিন তিনি আরও বলেন, বাংলাদেশে মোহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ওই দেশে অস্থির পরিস্থিতি তৈরী করে রেখেছে। সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকারের দুষ্কৃতকারীরা এমন ঘটনা ঘটিয়েছে যে গোটা বিশ্ববাসী তা মেনে নিতে পারছে না। শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে আক্রমণ চালিয়েছে। এরই প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপির নেতৃত্বরা।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top