News Flash

  • Home
  • খেলা
  • বিদর্ভ প্রো টি২০ লিগ: খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়াই সাফল্যের চাবিকাঠি,
Image

বিদর্ভ প্রো টি২০ লিগ: খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়াই সাফল্যের চাবিকাঠি,

নাগপুর, ১২ জুন: চলমান বিদর্ভ প্রো টি২০ লিগে দুর্দান্ত কামব্যাক করা নেক মাস্টার ব্লাস্টার দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার জিতেশ শর্মা মনে করছেন, তরুণ খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়াই দলের সাফল্যের মূল ভিত্তি।

দলের প্রথম ম্যাচে হারের পর, টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে মাস্টার ব্লাস্টার। এই ঘুরে দাঁড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ ব্যাটার আর্যন মেশরাম, যিনি টানা তিনটি হাফ-সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেছেন। পাশাপাশি ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করেছেন আর সঞ্জয়-ও।

জিতেশ শর্মার বক্তব্য অনুযায়ী, সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পর জিতেশ বলেন,যখন আপনি ট্যালেন্টকে স্বাধীনতা দেন, তখনই এমন ফলাফল দেখতে পান। আর্যন মেশরাম তার প্রমাণ। তাই নবাগত ও তরুণদের স্বাধীনভাবে খেলতে দেওয়া খুব জরুরি — যাতে তারা মাঠে নিজের খেলাটা উপভোগ করতে পারে এবং নিজেকে প্রকাশ করতে পারে।”

দলের মনোভাব প্রসঙ্গে তিনি আরও বলেন,“আমি আমার টিমমেটদের বলে দিয়েছি — মাঠে গিয়ে উপভোগ করো। যদি তোমার ছক্কা মারতে ভালো লাগে, তাহলে প্রথম বল থেকেই মারো। আউট হও বা না হও, সেটা বড় কথা নয়। আমি গর্বিত আমার ব্যাটারদের ওপর, তারা যেভাবে এই অ্যাপ্রোচ গ্রহণ করেছে।”

যদিও ব্যাটিংয়ে দল আগ্রাসী মনোভাব নিয়ে ভালো ফল করছে, তবে বোলিং বিভাগে কিছু ঘাটতি এখনো রয়ে গেছে বলে স্বীকার করেছেন জিতেশ।
তিনি বলেন,বোলিং এমন একটা ক্ষেত্র যেটাতে আমাদের উন্নতি করতে হবে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো পারফরম্যান্স করতে হলে এই দিকটা আমাদের শক্ত করতে হবে।”

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top