News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই নদীতে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
Image

খোয়াই নদীতে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

কল্যাণপুর, ১১ জুন : কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলীর শান্তিপাড়া এলাকার খোয়াই নদীতে বুধবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকলো স্থানীয় মানুষ। এদিন সকালে কৃষি জমিতে কাজ করতে গিয়ে নদীর জলে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পচাগলা অবস্থায় থাকা শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছেন, মৃত শিশুটি একজন ছেলে। প্রাথমিকভাবে জানা গেলেও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষজন ও শুভবুদ্ধি সম্পন্ন মহল এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “যারা এ ধরনের কাজ করেছে, তারা সমাজের কলঙ্ক। আজকের এই ঘটনা আবারও প্রমাণ করে রাজ্যে একের পর এক অবৈধ কার্যকলাপ কীভাবে চলমান রয়েছে।” অন্যদিকে পুলিশ ঘটনার নেপথ্যে থাকা দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন থানার কর্মকর্তারা।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top