News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরে আজ ৪৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন
Image

প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরে আজ ৪৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন

নয়াদিল্লি, ৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীরে আজ ৪৬ হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

জম্মু-কাশ্মীর সফর কালে আজ তিনি, উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল যোগাযোগের প্রকল্প, জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ২৭২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প গড়ে তুলতে খরচ হয়েছে চুয়াল্লিশ হাজার কোটি টাকা। সম্পূর্ণ বিদ্যুদায়িত এই শাখায় রয়েছে ৩৬টি টানেল বা সুড়ঙ্গ। প্রকল্পের অঙ্গ হিসাবে বিশ্বের সর্বোচ্চ আর্চ রেলসেতু চন্দ্রভাগা ব্রিজ এবং ভারতের প্রথম কেবল এর ওপর বসানো সেতু, আঞ্জি ব্রিজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

স্থাপত্যের অনন্য কীর্তি, চন্দ্রভাগা সেতুটি, নদীর ওপর ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থিত এবং ভূকম্পন ও ঘন্টায় ২৬০ কিলোমিটার গতিবেগ পর্যন্ত বায়ুপ্রবাহ সহ্যে সক্ষম। এটি আইফেল টাওয়ারের চেয়ে ৩৫মিটার বেশি উচ্চতায় উঠতে সক্ষম। প্রধানমন্ত্রী তার সফরকালে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করবেন। এর মধ্যে একটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর এবং অন্যটি শ্রীনগর থেকে কাটরা। তবে কাটরা ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত ট্রেনগুলির নিয়মিত পরিষেবা শুরু হবে আগামীকাল শনিবার থেকে।

এছাড়া সীমান্ত এলাকায় যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যে কতগুলি সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী কাটরাতে ৩৫০ কোটি টাকা ব্যয়ে শ্রীমাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্স-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রিয়াসি জেলায় এটি হবে প্রথম মেডিকেল কলেজ। প্রধানমন্ত্রী বলেছেন, এর ফলে মানুষের জীবনে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে।

Releated Posts

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026

পরিষেবা কোটায় অনিয়মের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিহ্নিত করছে বঙ্গের স্বাস্থ্য দফতর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষেবা কোটায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জুনিয়র চিকিৎসকদের মধ্যে…

ByByNews Desk Sep 26, 2026

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top