News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলায় ওয়াইটিএফ-র বিক্ষোভ নিন্দনীয়, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : বিরোধী দলনেতা
Image

গোমতী জেলায় ওয়াইটিএফ-র বিক্ষোভ নিন্দনীয়, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : বিরোধী দলনেতা

আগরতলা, ২ জুন : ওয়াইটিএফ আজ গোমতী জেলায় জেলাশাসক অফিস, বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। আজ সামাজিক মাধ্যমে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে এমনটাই জানালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

তিনি বলেন, গোমতি জেলাশাসক প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করেননি। বারংবার ফোন করলো তাঁর ফোন তোলেননি। সেদিন জেলাশাসকের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন। জেলাশাসক দেখা না করলেও অন্তত ফোনটি তুলতে পারতেন বলে মনে করেছিলেন তিনি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আজ গোমতী জেলায় ওয়াইটিএফ যে ধরনের আন্দোলন সংঘটিত করল তা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি আরো বলেন, গোটা রাজ্যের সাধারণ নাগরিক বন্যা পরিস্থিতিতে জর্জরিত। বহু মানুষ ঘরছাড়া হয়ে আছেন। এই পরিস্থিতিতে ওয়াইটিএফ-র এই আন্দোলন কোনভাবেই মেনে নেওয়া যায় না। এই বিপর্যয় পরিস্থিতিতে সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে তারা সাধারণ মানুষের ক্ষতি করেছেন। এই ঘটনা কোনভাবেই সমর্থনযোগ্য নয় বলে, দাবি করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

Releated Posts

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top