News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিন দুপুরে ভয়ানক ছিনতাইয়ের ঘটনা, পিতা পুত্রকে ছুরিকাঘাত করে ১১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালালো ছিনতাইবাজ
Image

দিন দুপুরে ভয়ানক ছিনতাইয়ের ঘটনা, পিতা পুত্রকে ছুরিকাঘাত করে ১১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালালো ছিনতাইবাজ

আগরতলা, ২ জুন : দিনদুপুরে ভয়াবহ ঘটনা সংঘটিত হলো বিশালগড় মহকুমায়। ধারালো অস্ত্র দিয়ে পিতা ও পুত্রকে আঘাত করে ১১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালালো ছিনতাইবাজরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোকুলনগর রাস্তার মাথা এলাকায় সোমবার প্রকাশ্য দিবালোকে।

ঘটনার বিবরনে জানা গেছে, মতিনগরের বাসিন্দা হারেজ মিয়া এবং তার ছেলে সাগর মিয়া আজ বিকেলে নবীনগর এলাকায় যাচ্ছিলেন। সেখানে তাদের একটি জমি ছিল। সেটি আজ বিক্রয় করার কথা ছিল। সেই জায়গা বিক্রির ১১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে সাগর মিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। গোকুলনগর রাস্তার মাথা এলাকায় পৌঁছাতেই তাদেরকে ঘিরে ধরে তিন দুষ্কৃতিকারী। পিতা ও পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে তাদের হাতে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায় ওই ছিনতাইকারীরা। এমনই অভিযোগ পিতা পুত্রের।

সাগর মিয়া জানিয়েছে, জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল তিন ছিনতাইকারী। জঙ্গল থেকে আচমকাই বেরিয়ে এসে তারা
আক্রমণ চালায়। এলোপাতাড়ি তাদেরকে ছুরি দিয়ে আক্রমণ করাতে রক্তাক্ত হয়ে পড়েন দুজনেই। তখনই টাকাগুলি নিয়ে চম্পট দেয় ছিনতাইবাজরা। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে এসেছে বিশালগড় থানার পুলিশ। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ঠিকই তবে বিশালগড় এলাকায় যেভাবে একের পর এক চুরি, ছিনতাই এর ঘটনা ঘটছে তা নিয়ে গোটা জেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Releated Posts

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top