News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সারা রাজ্যে ৬৬টি ত্রাণ শিবিরে ১০,৮১৩ জন অবস্থান করছেন
Image

সারা রাজ্যে ৬৬টি ত্রাণ শিবিরে ১০,৮১৩ জন অবস্থান করছেন

আগরতলা, ২ জুন : মৌসুমী বায়ুর প্রভাবে গত ৩১ মে থেকে সারা রাজ্যেই ভারী এবং অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে (আইএমডি) খোয়াই, পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা ও কমলা সঙ্কেত জারি করা হয়েছে। অন্য ৫টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ রাজস্ব দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

রাজস্ব দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ পর্যন্ত সারা রাজ্যে ৬৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবিরগুলিতে ২,৯২৬ পরিবারের ১০,৮১৩ জন অবস্থান করছেন। তাদের খাদ্য, চিকিৎসা সহায়তা এবং আবশ্যিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় ৫০টি ত্রাণ শিবিরে ২,৩৫২টি পরিবার অবস্থান করছে। রাজস্ব দপ্তর থেকে বলা হয়েছে প্রাথমিক হিসেব অনুযায়ী গোমতী, খোয়াই, সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরা জেলায় ২১৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১টি ঘর পুরোপুরি ১০৪টি ব্যাপক এবং ১২৪টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ণ করা হচ্ছে।

গোমতী জেলায় গাছ পড়ে আটকে যাওয়া রাস্তা বনদপ্তরের কর্মীরা পরিস্কার করে দিয়েছেন। গত ২৪ ঘন্টায় আগরতলায় হাওড়া নদীর জলস্তর অনেকটাই কমে এসেছে। বর্তমানে তা বিপদসীমার নিচ দিয়ে বইছে। রাজস্ব দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চপর্যায়ে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top