News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ির ধাক্কায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ছাত্র, সহপাঠিদের আন্দোলন ও পথ অবরোধ
Image

গাড়ির ধাক্কায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ছাত্র, সহপাঠিদের আন্দোলন ও পথ অবরোধ

আগরতলা, ২৬ মে : গাড়ির ধাক্কায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ফিশারী কলেজের ছাত্র। তাই অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারেড দাবি আজ এসডিপিও মোহনপুর কার্যালয়ের সামনে জাতীয় সড়কে বিক্ষোভ ফিশারি কলেজের ছাত্রছাত্রীদেররা। এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীদের চরম দূর্ভোগের শিকার হতে হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২০ মে ফিশারি কলেজের সামনে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় ডি লিঙ্গারাজ পাত্র নামে পিজি দ্বিতীয় বর্ষের এক ছাত্র। ওই ঘটনায় অভিযুক্তের গ্রেফতার সহ একাধিক দাবিতে বিক্ষোভে সামিল হয় ছাত্র ছাত্রীরা। আজ কলেজ সম্মুখে রোড ব্যারিকেড লাগানোর দাবিতে লেম্বুছড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও এবং মূল সড়ক অবরোধে সামিল শতাধিক ছাত্রছাত্রী।ফলে বন্ধ হয়ে যায় আগরতলা ভায়া মোহনপুর, সিমনা, খোয়াই, কমলপুর ইত্যাদি এলাকার মধ্যে যান চলাচল।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি গিয়েছে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ এবং তিনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের আন্দোলন বন্ধ করতে বিফল হয়। পরবর্তী সময়ে খবর পেয়ে ছুটে গিয়েছে
ফিসারী কলেজের ডিন এবং মহকুমা পুলিশ আধিকারিকের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top