News Flash

Image

কুখ্যাত মানব পাচারকারী গ্রেপ্তার

বিলোনিয়া,২৬ মে : এক কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিলোনিয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে।

গত এক মাসের মধ্যে প্রায় একুশ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে পুলিশ জানতে পারে তারা সবাই অবৈধভাবে বিলোনিয়া আমজাদনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। এই কাজে টাকার বিনিময়ে সহযোগিতা করেছে আমজাদনগর এলাকার কিছু আদম ব্যাপারী।

তাদের মধ্য থেকে বিলোনিয়া থানাধীন আমজাদনগর এলাকা থেকে নাসির উদ্দিন (২৫) নামে এক মানব পাচারকারীকে গত রবিবার রাতে বিলোনিয়া থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে থানাতে। নাসির উদ্দিনের বয়স পচিশ বছর। বাড়ি আমজাদ নগর এলাকাতে। সোমবার বেলা আড়াইটায় পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মানব পাচারকারী হিসেবে অভিযুক্ত নাসিরকে বিলোনিয়া আদালতে সোপর্দ্য করে। জানা যায় পুলিশের হাতে আটক বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আদম ব্যাপারী নাসির উদ্দিন কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২)/১৪৩(৩) পাসপোর্ট এক্টে মামলা গ্রহণ করা হয়েছে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top