News Flash

  • Home
  • বিদেশ
  • ভেনেজুয়েলায় প্রধান বিরোধী নেতা হুয়ান পাবলো গুয়ানিপা গ্রেফতার
Image

ভেনেজুয়েলায় প্রধান বিরোধী নেতা হুয়ান পাবলো গুয়ানিপা গ্রেফতার

কারাকাস, ২৪ মে : ভেনেজুয়েলায় প্রধান বিরোধী নেতা হুয়ান পাবলো গুয়ানিপাকে গতকাল গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আসন্ন সংসদীয় ও আঞ্চলিক নির্বাচনে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। বিরোধীদল ইতিমধ্যেই এই নির্বাচনের বয়কট ঘোষণা করেছে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও ৭০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ইকুয়েডর, আর্জেন্টিনা, জার্মানি, সার্বিয়া এবং কিছু পাকিস্তানি নাগরিক রয়েছেন।

মন্ত্রী কাবেলো বলেন, “এই গ্রেফতারি দেশের নির্বাচন প্রক্রিয়াকে বিদেশি ভাড়াটে সেনাদের হস্তক্ষেপ থেকে রক্ষা করার লক্ষ্যে নেওয়া হয়েছে।”

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্কো রুবিও এক বিবৃতিতে হুয়ান পাবলোসহ ৭০ জনের গ্রেফতার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।”

Releated Posts

পিওজেকে-তে তথাকথিত নির্বাচন অবৈধ দখল আড়াল করার ‘প্রহসন’: পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) অনুষ্ঠিত তথাকথিত বিধানসভা নির্বাচনকে ‘অবৈধ দখল আড়াল করার…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা

বেইজিং, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026

বাংলাদেশে ২০২৬ সালের প্রথম ছয় মাসে সংখ্যালঘুদের উপর ২৫৭টি হামলার অভিযোগ, কঠোর আইনি সুরক্ষার দাবি মানবাধিকার সংগঠনের

ঢাকা, ২৮ জুলাই (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top