News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৯০ বর্ষীয়া বৃদ্ধা মায়ের পাশে বিধায়ক সুশান্ত দেব
Image

৯০ বর্ষীয়া বৃদ্ধা মায়ের পাশে বিধায়ক সুশান্ত দেব

চড়িলাম, ২২ মে : বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এক বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন। উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের গৌতম কলোনি এলাকায় ৯০ বছর বয়সী বৃদ্ধা মায়ের বাড়ি গেলেন বিধায়ক সহ চড়িলাম মন্ডল সভাপতি তাপস দাস।

ঘটনার জানা গেছে, ৯০ বছরের বৃদ্ধা কল্পনা দেবনাথের বৃদ্ধ ভাতা নিয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। দপ্তর থেকে তাঁকে ভুলবশত অ্যাডভান্স ৬ মাসের ভাতা আগেই দিয়ে দেওয়া হয়েছে। দপ্তরের ভুলের দরুন ৯০ বছর বৃদ্ধা সে বিষয়টা বুঝতে পারেননি। এমনকি ব্যাংক কর্তৃপক্ষ পর্যন্ত সেই বিষয়টা মহিলাকে জানাননি। একজন অসহায় বৃদ্ধা তাঁর ন্যায্য ভাতা থেকে বিগত তিন বছর যাবত বঞ্চিত হয়ে আসছেন। অতঃপর খবর প্রকাশের ২৪ ঘণ্টা অতিক্রমের আগেই বিশালগড়ের বিধায়ক তথা সুশান্ত দেব গৌতম কলোনীস্থিত বৃদ্ধা মায়ের বাড়িতে গিয়ে সম্পূর্ণ বিষয়ে খবর নেন। ব্লক থেকে শুরু করে সিডিপিও অফিসে সবকিছু তদারকি করে মহিলার বাড়ি গিয়ে পরিবারের সাথে কথা বলে সবকিছু বুঝিয়ে বলেন। ভাতা বন্ধ হয়নি। বৃদ্ধা মহিলা বারবার ব্যাংকে আসা-যাওয়া করছেন এবং সেই খবর প্রকাশিত হওয়ার পর বৃদ্ধা মহিলা কল্পনা দেবনাথের বাড়িতে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ চড়িলাম বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি তাপস দাস ।

এ বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে বিধায়ক জানান বৃদ্ধার ভাতা বন্ধ হয়নি। মূলত ওনার ভাতা অ্যাডভান্স উনাকে পূর্বে দিয়ে দিয়েছেন দপ্তর । কোন এক ভুলবশত কারণে। তবে বৃদ্ধা মহিলার পাশে থেকে সর্বদা সাহায্য সহায়তা করার আশ্বাস দিয়েছেন বিধায়ক সহ উপস্থিত নেতৃত্বরা।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top