News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাসাগরে বিদ্যালয়ের নিম্নমানের নির্মাণ কাজ নিয়ে বাম যুবাদের বিক্ষোভ, বন্ধ হলো কাজ
Image

কমলাসাগরে বিদ্যালয়ের নিম্নমানের নির্মাণ কাজ নিয়ে বাম যুবাদের বিক্ষোভ, বন্ধ হলো কাজ

কমলাসাগর, ১৫ মে: দেবীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিম্নমানের নির্মাণ কাজ ঘিরে উত্তাল হয়ে উঠলো কমলাসাগর। বৃহস্পতিবার সকালে কমলাসাগর বাম যুব সংগঠনের অঞ্চল কমিটি স্কুল চত্বরে সরেজমিনে পরিদর্শন করে কাজের গুণমান নিয়ে তীব্র অভিযোগ তোলে। তাদের দাবি, যে কোনও মুহূর্তে দ্বিতল ভবনটি ভেঙে পড়তে পারে, ছাত্রছাত্রীদের জীবন চরম বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
জানা যায়, বিদ্যালয়ের দ্বিতল ভবনের চারটি কক্ষ নির্মাণের জন্য শিক্ষা দপ্তরের তরফে ৯৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। মূল কাজের দায়িত্ব পান ঠিকাদার সুজিত শুক্লদাস। কিন্তু তিনি কাজটি সাব-কন্ট্রাক্ট দিয়ে দেন এলাকার সাতজন বকলমে ঠিকাদারদের, যাদের মধ্যে অন্যতম মিঠুন শীল। এর আগেও মধুপুর এলাকায় ড্রেন নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
বাম যুব সংগঠনের অভিযোগ, নির্মাণের শুরু থেকেই দেওয়াল দুর্বল, ছাদে ফাটল, আর সামান্য ধাক্কাতেই প্লাস্টার খসে পড়ছে। উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সম্পাদক হিরন্ময় নারায়ণ দেবনাথ, কমলাসাগর অঞ্চল সম্পাদক রাজেশ দত্ত, জিএমপি নেতা মধু দেববর্মা ও ছাত্র সংগঠনের দীপঙ্কর দাস। তাদের দাবি, এই কাজ পুরোপুরি পুনঃনির্মাণ করতে হবে এবং ছাদটি বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে যাচাই করতে হবে।
পরিস্থিতি উত্তপ্ত হলে ছুটে আসেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান অনিল শিব ও প্রধান শিক্ষিকা। চেয়ারম্যানও নির্মাণ কাজ দেখে বিস্মিত হয়ে অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেন।
বাম যুব সংগঠন অভিযোগ তোলে, রাজ্যে একশ্রেণীর বকলমে সাব-কন্ট্রাক্টরের হাতে কাজ তুলে দিয়ে সরকার উন্নয়ন প্রকল্পগুলিকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করছে। তাঁদের হুঁশিয়ারি, ভবিষ্যতে এর প্রতিবাদ আরও জোরদার হবে, যদি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় ও কাজের গুণমান নিশ্চিত না করা হয়।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top