News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত-পাক উত্তেজনার মধ্যেই বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার
Image

ভারত-পাক উত্তেজনার মধ্যেই বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার

নয়াদিল্লি, ১৪ মে : বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের নিরাপত্তা ব্যবস্থায় আরও জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সাম্প্রতিক মূল্যায়নের ভিত্তিতে তাঁর ‘জেড’ শ্রেণির নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করে কনভয়ে দুটি অতিরিক্ত বুলেটপ্রুফ গাড়ি অন্তর্ভুক্ত করা হয়েছে।
পহেলগামে ২২ এপ্রিলের জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই হামলায় প্রাণ হারান ২৬ জন, যার প্রত্যাঘাত হিসেবে ভারত ‘অপারেশন সিন্দুর’ চালায় এবং ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর বার্তা পাঠায়।
গোয়েন্দা সংস্থাগুলি বিদেশমন্ত্রীর উপর সম্ভাব্য হুমকি নিয়ে নতুন করে বিশ্লেষণ করেছে এবং তাঁর নিরাপত্তা বাড়ানোর সুপারিশ জানিয়েছে।
৭০ বছর বয়সী জয়শঙ্কর বর্তমানে ভারতের আন্তর্জাতিক কূটনীতির মূল মুখ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ‘অপারেশন সিন্দুর’ নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে তিনি একাধিক বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। এর ফলে তাঁর নিরাপত্তার উপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।
এর আগেও ২০২৪ সালের অক্টোবর মাসে জয়শঙ্করের নিরাপত্তা স্তর ‘ওয়াই’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছিল। ‘জেড’ ক্যাটাগরি হলো কেন্দ্রীয় ভিআইপি নিরাপত্তা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর।
বর্তমানে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ভিআইপি সুরক্ষা ইউনিট প্রায় ২০০ জন উচ্চপদস্থ ব্যক্তি, যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাঢরার নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ভিআইপি নিরাপত্তা বিভাগে মোট পাঁচটি স্তর রয়েছে— জেড, জেড প্লাস, ওয়াই, ওয়াই প্লাস ও এক্স। এর মধ্যে জেড-প্লাস শ্রেণিটি সবচেয়ে উচ্চস্তরের নিরাপত্তা হিসেবে গণ্য হয়।

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top