News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সামান্য বচসাকে কেন্দ্র করে যুবকের বোতলের আঘাতে গুরুতর আহত এক
Image

সামান্য বচসাকে কেন্দ্র করে যুবকের বোতলের আঘাতে গুরুতর আহত এক

আগরতলা, ১০ মে: সামান্য বচসাকে কেন্দ্র করে এক যুবকের বোতলের আঘাতে গুরুতর আহত আরেক যুবক। বর্তমানে আহত ব্যক্তি আশঙ্কা জনক অবস্থায় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। ওই ঘটনায় শনিবার কমলপুর থানার মানিক ভান্ডার-দারাং রোডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দারাং গ্রামের বাসিন্দা মৃত রবীন্দ্র চক্রবর্তীর ছেলে অভিজিৎ চক্রবর্তী মদমত্ত অবস্থায় মানিক ভান্ডার দারাং রাস্তায় বিষ্ণু দাসের সঙ্গে কোন এক বিষয় নিয়ে বচসা শুরু করেন। অভিযোগ, একটা সময় বিষ্ণু দাস উত্তেজিত হয়ে মদের বোতল দিয়ে অভিজিৎ চক্রবর্তীর মাথায় আঘাত করে। তাতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে অভিজিৎ। সাথে সাথে এলাকার মানুষ দমকলকর্মীদের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আহত অভিজিৎ চক্রবর্তীকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গিয়েছে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top