News Flash

  • Home
  • দেশ
  • রাত হলেই গুলি চালাচ্ছে পাকিস্তান, ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন
Image

রাত হলেই গুলি চালাচ্ছে পাকিস্তান, ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন

জম্মু, ২৯ এপ্রিল (হি.স.): পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই রাত হলেই নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা। সোমবার রাতেও ব্যতিক্রম হল না। এই নিয়ে টানা ৫ দিন নিয়ন্ত্রণরেখার ওপর থেকে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করলো পাকিস্তানি সেনা। যদিও, ভারতীয় সেনাবাহিনী এই হামলারও যথাযোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে।

সোমবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এছাড়াও আখনুর সেক্টরেও গুলি চালিয়ে পাকিস্তানি সেনা। সেনাবাহিনী জানিয়েছে, ২৮-২৯ মধ্যরাতে পাক সেনাঘাঁটি থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে। কুপওয়ারা, বারামুল্লা জেলা এবং আখনুর সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। প্রসঙ্গত, এই প্রথম নয়, গত ৪ দিন ধরেই নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান।

Releated Posts

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ইন্দো-প্যাসিফিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

সিউল, ২৪ জুন (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক উই সুং-ল্যাক-এর সঙ্গে বৈঠক…

ByByNews Desk Jun 24, 2026

বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে মমতা-অনুগত শিবিরের কোনও বিধায়ক নেই

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জী এবং তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-অনুগত…

ByByNews Desk Jun 24, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেকের মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে…

ByByNews Desk Jun 24, 2026

ছত্তীসগঢ়ের কাঁকেরে নকশাল ডাম্প থেকে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

রায়পুর, ২৪ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের কাঁকের জেলার ছোটেবেঠিয়া থানার অন্তর্গত আমাতোলা গ্রামের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থেকে…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top