News Flash

  • Home
  • খেলা
  • একটি উইকেট নিয়ে দুটি কীর্তি গড়লেন বুমরাহ
Image

একটি উইকেট নিয়ে দুটি কীর্তি গড়লেন বুমরাহ

কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.) : আইপিএলে বুধবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পান মুম্বই ইন্ডিয়ানস তারকা বুমরাহ। আর তাতেই স্বীকৃত টি-২০ ক্রিকেটে বুমরাহ স্পর্শ করলেন ৩০০ তম উইকেট। দ্বিতীয় ভারতীয় পেসার ও পেস-স্পিন মিলিয়ে দেশটির পঞ্চম বোলার হিসেবে ৩০০ বা তার বেশি উইকেটের কীর্তি গড়লেন তিনি। আগের ৪ জন হলেন ইউজবেন্দ্রা চাহাল (৩৭৩), পীযুষ চাওলা (৩১৯), ভুবনেশ্বর কুমার (৩১৮) ও রবিচন্দ্রন অশ্বিন (৩১৫)।

বুমরাহ ৩০০ উইকেটের ঠিকানায় পৌঁছলেন ২৩৭ ইনিংসে। পেসারদের মধ্যে তার চেয়ে দ্রুততায় এই মাইলফলক ছুঁতে পেরেছেন কেবল অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই (২০৮ ইনিংস) ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস)। তবে একটি জায়গায় মালিঙ্গার পাশে বসলেন বুমরাহ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে সবচেয়ে বেশি উইকেটে নেওয়ার তালিকার চূড়ায় এখন যৌথভাবে এই দুজন। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে মুম্বইয়ের হয়ে খেলে মালিঙ্গা ১৭০ উইকেট নেন ১২২ ইনিংসে। আর তাকে ছুঁতে বুমরাহর লাগল ১৩৮ ইনিংস।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top