News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভেদাভেদ ভুলে সকলের একত্রিত হওয়া উচিত, সন্ত্রাস প্রসঙ্গে সুনীল আম্বেকর
Image

ভেদাভেদ ভুলে সকলের একত্রিত হওয়া উচিত, সন্ত্রাস প্রসঙ্গে সুনীল আম্বেকর

মুম্বই, ২৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর। ভেদাভেদ ভুলে সকলের একত্রিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল আম্বেকর বলেছেন, “গতকাল জম্মু ও কাশ্মীরে যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। সমস্ত ভেদাভেদ ভুলে সকলের একত্রিত হওয়া উচিত, কারণ এটি দেশের ঐক্য ও অখণ্ডতার বিষয়। যারা এই হামলার জন্য দোষী তাদের বিরুদ্ধে যথাযথ ও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত। আমার মনে হয়, সরকার সেই দিকে কিছু পদক্ষেপ নিচ্ছে।”

Releated Posts

গণতন্ত্র রক্ষায় ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলনের ডাক “ইন্ডিয়া” ব্লকের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আগামী কয়েক মাসে দেশে “গুরুতর” পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করলেন…

ByByNews Desk Sep 30, 2026

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে ‘চিট্টামুক্ত’ করার প্রতিশ্রুতি অমিত শাহের

জালন্ধর, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে অবৈধ ‘চিট্টা’ (সিন্থেটিক মাদক) ব্যবসা থেকে মুক্ত করার…

ByByNews Desk Sep 30, 2026

 ‘সিইসি জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই আইন পরিবর্তন করা হয়েছিল’: তেজস্বী যাদব

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বুধবার অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং…

ByByNews Desk Sep 30, 2026

রাম-শিব মন্তব্য ঘিরে রেভন্ত রেড্ডিকে নিশানা বিজেপির, কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু সমাজকে বিভাজনের অভিযোগ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভগবান রাম ও শিবকে নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মন্তব্যের পর তাঁকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top