News Flash

  • Home
  • প্রধান খবর
  • পোপ ফ্রান্সিসকে সর্বদা আলোকবর্তিকা হিসেবে স্মরণ করা হবে : প্রধানমন্ত্রী
Image

পোপ ফ্রান্সিসকে সর্বদা আলোকবর্তিকা হিসেবে স্মরণ করা হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “পোপ ফ্রান্সিসকে সমগ্র বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে সর্বদা করুণা, নম্রতা ও আধ্যাত্মিক সাহসের আলোকবর্তিকা হিসেবে স্মরণ করা হবে।” ইস্টার সোমবারে প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের তরফে পোপ ফ্রান্সিসের মৃত্যুর কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

প্রধানমন্ত্রী মোদী শোকবার্তায় জানিয়েছেন, “পোপ ফ্রান্সিসের প্রয়াণে গভীরভাবে শোকাহত। শোক ও স্মরণের এই মুহূর্তে, বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পোপ ফ্রান্সিসকে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সর্বদা করুণা, নম্রতা ও আধ্যাত্মিক সাহসের আলোকবর্তিকা হিসেবে স্মরণ করা হবে। ছোটবেলা থেকেই তিনি প্রভু খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে নিজেকে নিবেদিতপ্রাণ করেছিলেন। তিনি দরিদ্র ও নিপীড়িতদের সেবা করেছিলেন। যারা কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য তিনি আশার আলো জাগিয়েছিলেন। ভারতের জনগণের প্রতি তাঁর স্নেহ সর্বদা লালিত থাকবে। তাঁর আত্মা চির শান্তি লাভ করুক।”

Releated Posts

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026

গণতন্ত্র রক্ষায় ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলনের ডাক “ইন্ডিয়া” ব্লকের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আগামী কয়েক মাসে দেশে “গুরুতর” পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করলেন…

ByByNews Desk Sep 30, 2026

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে ‘চিট্টামুক্ত’ করার প্রতিশ্রুতি অমিত শাহের

জালন্ধর, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে অবৈধ ‘চিট্টা’ (সিন্থেটিক মাদক) ব্যবসা থেকে মুক্ত করার…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top