News Flash

  • Home
  • দেশ
  • গরমে নাজেহাল দিল্লি, গুজরাট ও রাজস্থানেও অসহনীয় অবস্থা
Image

গরমে নাজেহাল দিল্লি, গুজরাট ও রাজস্থানেও অসহনীয় অবস্থা

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে অত্যধিক গরমে দুর্বিষহ অবস্থা। অসহনীয় গরম গুজরাট এবং রাজস্থানেও। বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। গরমে নাজেহাল অবস্থা মহারাষ্ট্রেও, সেই রাজ্যের আকোলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। গরম এতটাই বেশি যে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে।

রাজস্থান, সৌরাষ্ট্র এবং গুজরাটের কচ্ছের কিছু কিছু জায়গাতেও বিক্ষিপ্ত ভাবে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা গিয়েছে। এই অত্যধিক গরমের মধ্যেই সুখবর জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে ১০ এপ্রিলের পর থেকে তাপপ্রবাহ কমবে এবং গুজরাট ও মধ্যপ্রদেশে ১১ এপ্রিলের পর থেকে গরম কমবে।

এদিকে, তীব্র গরমের মধ্যেই দিল্লিতে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ৫০২৯ মেগাওয়াট ছুঁয়েছে, যা এই মরশুমের সর্বোচ্চ। গতকাল বিকেল ৩:৩০ মিনিটে সর্বোচ্চ লোড রেকর্ড করা হয়েছিল। এই মরশুমে দিল্লিতে সর্বোচ্চ লোড ৯০০০ মেগাওয়াটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

Releated Posts

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026

কলকাতায় পুরনো বাড়ি ভেঙে মৃত ১, ধ্বংসস্তূপে আটকে ১৯

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): রাতভর ভারী বৃষ্টির পর মঙ্গলবার ভোরে উত্তর কলকাতার শিমলা-বিডন স্ট্রিট এলাকায় প্রায় ২০০ বছরের…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top