News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু জুম চাষীর
Image

সাত সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু জুম চাষীর

আগরতলা, ৭ এপ্রিল: সাত সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল এক পঞ্চাশ উর্দ্ধ জুম চাষীর। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের চিন্দ্রাই পাড়া এলাকায শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতরাত ভোররাতে কালবৈশাখী ঝড়ের কারণে বেশ কিছু জায়গায় কিছু গাছপালা বাড়ি ঘরে পড়ে এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটে। তা বড়মুড়ার ওই এলাকাতেও সংঘটিত হয়েছিল। সকালবেলা বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির সামনেই ট্রান্সফরমারের কাছে নিজে থেকেই বিদ্যুৎ সারাই এর কাজে গেলে বিদ্যুতের ছোবলে প্রাণ যায় বলে জানা যায় পরিবারের পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে এলাকার লোক চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই দৌড়ে গিয়েছে এবং দমকল কর্মীদের খবর দিয়েছেন। তারা বিদ্যুতের ছোবলে আক্রান্ত জুম চাষী অবিরত রুপিনীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তী সময়ে ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়।

Releated Posts

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top