News Flash

  • Home
  • খেলা
  • ওয়ানডে সিরিজ: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিউজিল্যান্ডের
Image

ওয়ানডে সিরিজ: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিউজিল্যান্ডের

হ্যামিলটন, ২ এপ্রিল (হি.স.): নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার ওয়ানডে সিরিজও হারল পাকিস্তান। বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারাল কিউইরা। নিউজিল্যান্ডের জয়ের নায়ক কিউই পেসার বেন সিয়ার্স। কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নিলেন তিনি।

হ্যামিলটনে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড–এর শুরুটা ছিল ভালো। ওপেনিং জুটিতে ৫৪ রান হওয়ার পর ১০০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ব্রেসওয়েলের দল।

এরপর কিউই উইকেটরক্ষক মিচেল হে এবং মোহাম্মদ আব্বাস দলের হাল ধরেন। আব্বার ৬৬ বলে ৪১ রানে আউট হলেও, হে ৭৮ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন। আর ওপেনিংয়ে নিক কেলি ২৩ বলে করেন ৩১ রান। এছাড়া আর কেউ ভালো রান করতে পারেননি।

৫০ ওভারে ৮ উইকেটে নিউজিল্যান্ড সংগ্রহ করে ২৯২ রান। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম এবং সুফিয়ান মুকিম।

২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০৮ রানে থামে পাকিস্তানের ইনিংস। পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ রান করেন ফাহিম ৭৩ এবং নাসিম শাহ ৫১।

জেকব ডাফি এবং বেন সিয়ার্স,এই দুই পেসার মিলেই নেন ৮ উইকেট। ডাফি ৩৫ রানে ৩ উইকেট আর সিয়ার্স ৯.২ ওভারে ৫৯ রানে ৫ উইকেট নেন।

শনিবার (৫ এপ্রিল) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top