News Flash

  • Home
  • খেলা
  • বিশ্ব বক্সিং কাপ ২০২৫: এশিয়ান গেমসের পদকজয়ী নরেন্দ্র ব্রাজিলে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন
Image

বিশ্ব বক্সিং কাপ ২০২৫: এশিয়ান গেমসের পদকজয়ী নরেন্দ্র ব্রাজিলে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন

নয়াদিল্লি, ৩১ মার্চ(হি.স.): সোমবার থেকে ব্রাজিলের ফোজ দো ইগুয়াকুতে শুরু প্রথম বিশ্ব বক্সিং কাপ। এই প্রতিযোগিতায় এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকজয়ী নরেন্দ্র বেরওয়াল ১০ সদস্যের ভারতীয় পুরুষ বক্সিং দলকে নেতৃত্ব দেবেন।

ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে অস্থায়ী স্বীকৃতি পাওয়ার পর এবং ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিকে বক্সিং অন্তর্ভুক্তির পর এই টুর্নামেন্টটি বিশ্ব বক্সিং কর্তৃক আয়োজিত প্রথম ইভেন্ট ।

পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে ভারত বিশ্ব বক্সিং কাপে কেবল পুরুষ বক্সারদেরই পাঠিয়েছে। কারণ মহিলাদের জাতীয় চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবারই শেষ হয়েছে। এবারই প্রথম ভারতীয় বক্সাররা বিশ্ব বক্সিং দ্বারা প্রবর্তিত নতুন ওজন বিভাগে প্রতিযোগিতা করবেন।

ছয় দিনের এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, কাজাখস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উজবেকিস্তান সহ ১৯টি দেশের ১৩০ জনেরও বেশি বক্সার অংশগ্রহণ করবেন, যাদের মধ্যে অলিম্পিয়ানও রয়েছেন।

ভারতীয় দল:

যদুমনি এস মান্দেংবাম (৫০ কেজি), মনীশ রাঠোর (৫৫ কেজি), শচীন সিওয়াচ (৬০ কেজি), অভিনাশ জামওয়াল (৬৫ কেজি), হিতেশ (৭০ কেজি), নিখিল দুবে (৭৫ কেজি), লক্ষ্য চাহার (৮০ কেজি), জুগনু (৮৫ কেজি), বিশাল (৯০ কেজি), বিশাল (৯০ কেজি), নগন্য (৯০ কেজি)।

Releated Posts

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top