News Flash

Image

৩.৫ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প অরুণাচল প্রদেশে

ইটানগর, ৩১ মাৰ্চ (হি.স.) : আজ সোমবার বেলা ০২টা ৩৮ মিনিট ১৮ সেকেন্ডে মৃদু ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য চীন ও মায়ানমার-ঘেঁষা অরুণাচল প্রদেশের শি ইয়োমি জেলা এবং পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্ক্যালে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.৫। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, আজ সোমবার ভারতীয় সময় ১৪:৩৮:১৮ ঘণ্টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল অরুণাচল প্ৰদেশের শি ইয়োমি জেলার ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৮.৮৮° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৩৪° পূর্বে।

এ খবর লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল।

Releated Posts

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম শিথিল করল অসম, কমবে নিয়োগে বিলম্ব

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের নিয়োগ ও কাজে যোগদানে যে বিলম্ব…

ByByNews Desk Aug 17, 2026

বৈরাবি-সাইরাং রেলপথ, কালাদান প্রকল্প মিজোরামের চিত্র বদলে দিতে পারে: রাজ্যপাল

আইজল, ১৭ আগস্ট (আইএএনএস): সদ্য উদ্বোধন হওয়া বৈরাবি-সাইরাং রেলপথ, দক্ষিণ মিজোরামের জোরিনপুই পর্যন্ত এর প্রস্তাবিত সম্প্রসারণ এবং কালাদান…

ByByNews Desk Aug 17, 2026

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top