News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাসির বাড়িতে বেড়াতে গিয়ে চুরি গেল দুটি বাইক, চাঞ্চল্য
Image

মাসির বাড়িতে বেড়াতে গিয়ে চুরি গেল দুটি বাইক, চাঞ্চল্য

আগরতলা, ২৯ মার্চ: মাসির বাড়িতে বেড়াতে গিয়ে চুরির শিকার হলেন দুই যুবক। চড়িলাম বিধানসভার সুতারমুড়া এলাকার বাসিন্দা সালকা দেববর্মা ও বুদ্ধ দেববর্মা শুক্রবার সন্ধ্যায় দয়ারাম পাড়া এলাকায় তাদের মাসির বাড়িতে আসেন। তাদের এনএস ১২৫ মডেলের দুটি বাইক বাড়ির সামনে রেখে তারা ঘরের ভেতরে যান।

রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়লেও, শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, যেখানে বাইক রাখা ছিল, সেই ঘরের দরজা ভাঙা। মুহূর্তের মধ্যেই চিৎকার শুরু করেন তারা, আর বাড়ির অন্যান্য সদস্যরা বাইক খোঁজার কাজে নেমে পড়েন। দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয়রা দয়ারামপাড়ার একটি ধানি জমির পাশে গভীর জঙ্গলে সালকা দেববর্মার টিআর-০৭-এফ-৯০৪৫ নম্বরের বাইকটি খুঁজে পান। খবর পেয়ে তিনি এবং তার আত্মীয়রা ঘটনাস্থলে গিয়ে সেটি শনাক্ত করেন।

তবে বুদ্ধ দেববর্মার বাইকটির কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে ইতোমধ্যেই টাকারজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি এলাকাগুলিতেও এখন সমতলের মতোই চুরির ঘটনা বাড়ছে। কখনো বাড়িঘর, কখনো মন্দির, কখনো মসজিদ—চোরের দল একের পর এক হানা দিচ্ছে বিভিন্ন স্থানে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এখন দেখার বিষয়, পুলিশ তদন্তের মাধ্যমে বুদ্ধ দেববর্মার চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে পারে কি না।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top