News Flash

Image

৩.৮ প্রাবল্যের ভূমিকম্প মণিপুরে, প্ৰতিবেশী মায়ানমার কেঁপেছে আরও দুবার

গুয়াহাটি, ২৯ মাৰ্চ (হি.স.) : গতকালের পর আজ শনিবার ফের ভূমিকম্পে কেঁপেছে মণিপুর। আজ বেলা ০২-টা ৩১ মিনিট ২৯ সেকেন্ডে রিখটার স্ক্যালে ৩.৮ প্রাবল্যের মৃদু ভূমিকম্প হয়েছে মণিপুরের ননে জেলা এবং পার্শ্ববর্তী অঞ্চল। এছাড়া গতকাল রাত পর্যন্ত নয়বার ভূমিকম্পের পর আজ (শনিবার) এ খবর লেখা পর্যন্ত দুবার ভূমিকম্প হয়েছে মণিপুর সংলগ্ন মায়ানমারে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, মণিপুরে আজ শনিবার বেলা ১৪:৩১:৩৯টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজ্যের ননে জেলার ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৪.৯০° উত্তর অক্ষাংশ এবং ৯৩.৬৯° পূর্বে। মণিপুরে সংঘটিত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এ খবর লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

প্ৰসঙ্গত, গতকাল শুক্ৰবার সন্ধ্যা ৬-টা ৪৭ মিনিট ২৮ সেকেন্ডে মৃদু ভূমিকম্প হয়েছিল মণিপুরে। এদিন সন্ধে ১৮:৪৭:২৮টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের চাণ্ডেল জেলার ভূপৃষ্ঠের ৬০ কিমি গভীরে ২৪.২৪° উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯২° পূর্বে।

উল্লেখ্য, গতকাল মায়ানমারে প্রথম কম্পন হয়েছিল সকাল ১১টা ৫০ মিনিট ৫২ সেকেন্ডে। রিখটার স্ক্যালে এর মাত্রা ধরা পড়ে ৭.৭। এর পর ৭.০ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প হয়েছে ১২টা ০২ মিনিট ০৭ সেকেন্ডে। ৫.০ প্রাবল্যের তৃতীয় কম্পন হয়েছে ১২টা ৫৭ মিনিট ৫৩ সেকেন্ড। ৪.৯ প্ৰাবল্যের চতুর্থ ভূকম্প হয়েছে বেলা ১-টা ০৭ মিনিট ০.৩ সেকেন্ডে। পঞ্চম ভূমিকম্প হয়েছে ৪.৪ মাত্ৰার ২-টা ৪৮ মিনিট ৩২ সেকেন্ডে। ৪.৩ প্ৰাবল্যের ষষ্ঠবারের মতো ভূমিকম্প হয়েছে বেলা ৩-টা ২৫ মিনিট ৩৯ সেকেন্ডে। ৪.০ প্ৰাবল্যেরে সপ্তম ভূমিকম্প হয়েছে বিকাল ৪-টা ৪৬ মিনিট ৫১ সেকেন্ডে। ৪.৩ মাত্ৰার অষ্টম ভূমিকম্প হয়েছে বিকাল ৫-টা ৫২ মিনিট ৫-সেকেন্ডে। ৪.২ মাত্ৰার নবম ভূমিকম্প হয়েছে মধ্যরাত ১১টা ৫৬ মিনিট ৫৯ সেকেন্ডে।

মায়ানমারে আজ শনিবার ফের দুবার ভূমিকম্প হয়েছে। আজ ৪.৩ প্রাবল্যের ভূমিকম্প হয়েছে সকাল ১১টা ৫৩ মিনিট ৫৯ সেকেন্ডে। প্রায় তিন ঘণ্টার মাথায়, ০২-টা ৫০ মিনিট ৫৫ সেকেন্ডে ৪.৭ প্রাবল্যের ভূমিকম্প হয়েছে মায়ানমারে।

Releated Posts

অসমে ১,০০০ কৃষককে ১ লক্ষ টাকা করে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): অসমে প্রগতিশীল ও শিক্ষিত কৃষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।…

ByByNews Desk Aug 17, 2026

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম শিথিল করল অসম, কমবে নিয়োগে বিলম্ব

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের নিয়োগ ও কাজে যোগদানে যে বিলম্ব…

ByByNews Desk Aug 17, 2026

বৈরাবি-সাইরাং রেলপথ, কালাদান প্রকল্প মিজোরামের চিত্র বদলে দিতে পারে: রাজ্যপাল

আইজল, ১৭ আগস্ট (আইএএনএস): সদ্য উদ্বোধন হওয়া বৈরাবি-সাইরাং রেলপথ, দক্ষিণ মিজোরামের জোরিনপুই পর্যন্ত এর প্রস্তাবিত সম্প্রসারণ এবং কালাদান…

ByByNews Desk Aug 17, 2026

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top