News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তি উদ্ধার
Image

রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তি উদ্ধার

আগরতলা, ২৯ মার্চ: রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন দমকলকর্মীরা। কিন্তু এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায় নি।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে দমকলবাহিনীতে খবর আসে ধর্মনগর রেলগেট সংলগ্ন এলাকায় এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সাথে সাথে দমকলকর্মীরা সেখানে গিয়ে দেখতে পান রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তির নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। ধারণা করা হচ্ছে রাস্তায় পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। সেখান থেকে দমকল কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাঁসপাতালে নিয়ে আসে। বর্তমানে চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। ওই ব্যক্তি যেহেতু কোন কথা বলতে পারছে না তাই তার কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানান দমকল কর্মী।

Releated Posts

ত্রিপুরায় স্টার্টআপে বড় উদ্যোগ, চালু টি-রাইজ পোর্টালইতিমধ্যেই ২ কোটি ৭২ লক্ষ টাকার আর্থিক সহায়তা

আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় নতুন উদ্যোগ ও উদ্ভাবনী ব্যবসাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগরতলার…

ByByReshmi Debnath Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top