News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুঃসময়ে মায়ানমারের পাশে ভারত, ত্রাণসামগ্রী নিয়ে গেল বিমান
Image

দুঃসময়ে মায়ানমারের পাশে ভারত, ত্রাণসামগ্রী নিয়ে গেল বিমান

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের পাশে থাকল ভারত। এই কঠিন সময়ে অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমার। সেই মতো ভারত থেকে ১৫ টন ত্রাণসামগ্রী নিয়ে শনিবার সকালেই মায়ানমারের উদ্দেশে রওনা দেয় বিমান। তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, খাবারের প্যাকেট, স্বাস্থ্যবিধি কিট, জেনারেটর এবং প্রয়োজনীয় ওষুধ-সহ ১৫ টন ত্রাণ সামগ্রীর প্রথম চালান ইয়াঙ্গুনে ইতিমধ্যেই পৌঁছেছে।

মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯৪। শনিবার সকালে সে দেশের সামরিক জুন্টা সরকার জানিয়েছে, অন্তত ৬৯৪ জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কারণে। আহতের সংখ্যা ১৬৭০। এখনও দেশের বিস্তীর্ণ অংশে উদ্ধারকাজ চলছে। এমতাবস্থায় ত্রাণসামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে পৌঁছেছে ভারতীয় বিমান। ভারতীয় বায়ুসেনার আইএএফ সি ১৩০ জে বিমানে প্রায় ১৫ টন ত্রাণসামগ্রী মায়ানমারে পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, প্রস্তুত খাবার, জল পরিশোধক, স্বাস্থ্যবিধি কিট, সৌর বাতি, জেনারেটর সেট, প্রয়োজনীয় ওষুধ (প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ক্যানুলা, সিরিঞ্জ, গ্লাভস, সুতির ব্যান্ডেজ, প্রস্রাবের ব্যাগ ইত্যাদি)।

Releated Posts

স্বাধীনতা দিবসের আগে আইএসআই-সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক ধ্বংস, ২০০-র বেশি সদস্য গ্রেফতার: অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে ISI-সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক-এর নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়ে সন্ত্রাসী সংগঠনটির বিরুদ্ধে…

ByByNews Desk Aug 17, 2026

বিজেপির নতুন জাতীয় টিম ঘোষণা, সহ-সভাপতি বসুন্ধরা রাজে-তিরথ সিং রাওয়াত; সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সোমবার দলের নতুন জাতীয় পদাধিকারীদের তালিকা ঘোষণা করেছেন। নতুন…

ByByNews Desk Aug 17, 2026

লখিসরাই ও বীরভূমে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): বিহারের লখিসরাই ও পশ্চিমবঙ্গের বীরভূমে পৃথক দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে…

ByByNews Desk Aug 17, 2026

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্রিকস-এর ভূমিকা তুলে ধরল ভারত

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় ব্রিকস-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরল ভারত। সোমবার…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top