News Flash

  • Home
  • প্রধান খবর
  • অস্ত্র ও হিংসা পরিবর্তন আনতে পারে না; কেবল শান্তি ও উন্নয়নই পারে : অমিত শাহ
Image

অস্ত্র ও হিংসা পরিবর্তন আনতে পারে না; কেবল শান্তি ও উন্নয়নই পারে : অমিত শাহ

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ২০২৬ সালের ৩১ মার্চের আগে নকশালবাদ নির্মূল করার জন্য আমরা সংকল্পবদ্ধ। ফের একবার এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, অস্ত্র ও হিংসা পরিবর্তন আনতে পারে না; কেবল শান্তি ও উন্নয়নই পারে।

নকশাল-মুক্ত ভারত অভিযানে আবারও সাফল্য মিলেছে ছত্তিশগড়ে। শনিবার ছত্তিশগড়ের সুকমা-দান্তেওয়াড়া সীমানায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১৬ জন মাওবাদীর, গুলির লড়াই চলাকালীন দু’জন ডিআরজি জওয়ান সামান্য আহত হয়েছেন, তাঁরা বিপদমুক্ত। এই সফল অভিযানের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমাদের নিরাপত্তা বাহিনী সুকমায় এক অভিযানে ১৬ জন নকশালকে নিরস্ত্র করেছে এবং বিপুল পরিমাণে স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করেছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা ২০২৬ সালের ৩১ মার্চের আগে নকশালবাদ নির্মূল করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। যাদের কাছে অস্ত্র আছে তাদের কাছে আমার আবেদন, অস্ত্র এবং হিংসা পরিবর্তন আনতে পারে না; কেবল শান্তি এবং উন্নয়নই পারে।”

Releated Posts

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্রিকস-এর ভূমিকা তুলে ধরল ভারত

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় ব্রিকস-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরল ভারত। সোমবার…

ByByNews Desk Aug 17, 2026

‘দিমাগি নকশাল’ মন্তব্যে চিদম্বরমকে পাল্টা আক্রমণ বিজেপির, মোদি সরকারের আমলে মাওবাদ নির্মূলের দাবি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের প্রবীণ নেতা পি. চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যের তীব্র সমালোচনা করল বিজেপি। সোমবার বিজেপি…

ByByNews Desk Aug 17, 2026

ব্যাংকিং খাত নিয়ে শীঘ্রই গঠন হবে উচ্চপর্যায়ের কমিটি: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতের ব্যাংকিং খাতকে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও কার্যকরভাবে…

ByByNews Desk Aug 17, 2026

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top