News Flash

Image

নতুন এফপিসি পরিদর্শনে কৃষিমন্ত্রী

আগরতলা, ২৯ মার্চ : জৈব চাষ পদ্ধতিতে লাগানো আনারস বাগান থেকে কৃষকরাই রাজ্যের অর্থনৈতিক কাঠামোকে আরো বেশি সুদৃঢ় করবে। আজ লেফঙ্গা ব্লকের অন্তর্গত ফার্মার প্রডিওসার কোম্পানী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করে এমনটাউ আশা প্রকাশ করেব কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, ২০১১ সালে এফপিসিটি মোট ৫০০ জন কৃষক নিয়ে শুরু হয়েছিল। এছাড়াও ১ টি ছোট আনারস প্রক্রিয়াকরন কেন্দ্র তৈরীর জন্য ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ১ টি কালেকশন সেন্টার তৈরীর জন্য ১১ লক্ষ ২৫ হাজার টাকা প্রকল্প থেকে কৃষকদের এই গোষ্ঠিকে সহায়তা করা হয়েছে।

এদিন এফপিসিটির দ্বারা জৈব পদ্ধতিতে লাগানো ১২০ হেক্টর (৭৫১ কানি) আনারস বাগান, যার সঙ্গে ২০০ জন কৃষক যুক্ত আছেন তা পরিদর্শনের পর আমাদের রাজ্যে জৈব পদ্ধতিতে চাষের উজ্জ্বল ও লাভজনক ভবিষ্যৎ সম্পর্কে নিসন্দেহ হওয়া যায়। এদিনের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এডিসির ইম রানিয়েল দেববর্মা , কৃষি অধিকর্তা ডক্টর ফনি ভূষণ জামাতিয়া রাজিব দেববর্মা সহ অন্যান্যরা।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top