News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ে বহুতলে আগুনে মৃত্যু নিরাপত্তা রক্ষীর, ১৫-২০ জনকে নিরাপদে উদ্ধার
Image

মুম্বইয়ে বহুতলে আগুনে মৃত্যু নিরাপত্তা রক্ষীর, ১৫-২০ জনকে নিরাপদে উদ্ধার

মুম্বই, ২৪ মার্চ (হি.স.): মুম্বইয়ের বিদ্যাবিহার এলাকায় একটি ১৩-তলা বহুতলে আগুন লেগে মৃত্যু হয়েছে এক নিরাপত্তা রক্ষীর। এছাড়াও আরও একজন আহত হয়েছেন। নিরাপদে উদ্ধার করা হয়েছে ১৫-২০ জনকে। সোমবার ভোর ৪.৩৫ মিনিট বিদ্যাবিহার স্টেশনের বিপরীতে নাথানি রোডে অবস্থিত তক্ষশীলা কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে আগুন লাগে।

আগুনের লেলিহান শিখায় বহুতলের প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থিত পাঁচটি ফ্ল্যাটে বৈদ্যুতিক সামগ্রী, গৃহস্থালীর জিনিসপত্র, কাঠের আসবাবপত্র, এয়ার কন্ডিশনিং ইউনিট এবং কাপড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, উভয় তলার লবিতে কাঠের তৈরির সামগ্রী, আসবাবপত্র এবং জুতার র‍্যাকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনে দুই নিরাপত্তা রক্ষী আহত হন এবং তাদের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুঃখজনকভাবে, তাদের মধ্যে একজন মারা গিয়েছেন। মৃতের নাম – উদয় গঙ্গান (৪৩), শরীরের ১০০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়। দ্বিতীয় রক্ষী সভজিৎ যাদব (৫২) আহত হয়েছেন, তাঁর শরীরের ২৫ থেকে ৩০ শতাংশ পুড়ে গিয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top