News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুলে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ টিআইএসএফ-র ,বন্ধ উচ্চ মাধ্যমিকের ককবরক পরীক্ষা
Image

স্কুলে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ টিআইএসএফ-র ,বন্ধ উচ্চ মাধ্যমিকের ককবরক পরীক্ষা

বিশালগড়, ২১ মার্চ : ককবরক ভাষায় রোমান ক্রিপ্টের দাবিতে আজ সকালেই জম্পুইজলা সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুলে তালা ঝুলিয়ে মহকুমা অফিসের সামনে জম্পুইজলা জিরানিয়া সড়ক অবরোধ করলো ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন। এদিন টিআইএসএফ-র জেনারেল সেক্রেটারি হামুলো দেববর্মার নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, টিআইএসএফ দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে ককবরক ভাষায় রোমান ক্রিপ্টের দাবিতে। এই অবরোধের ফলে বন্ধ হয়ে পড়লো টিবিএসই পরিচালিত উচ্চ মাধ্যমিকের ককবরক বিষয়ের পরীক্ষা। এদিন টিআইএসএফ -র এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন আইপিএফটিও।গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার উপস্থিতিতে এক রুদ্ধদ্বার বৈঠকে হয়েছিল কিন্তু সেই বৈঠকে ককবরক ভাষায় রোমান ক্রিপ্টের যে দাবি তার কোন সমাধান হয়নি। যার পরিপ্রেক্ষিতে টিআইএসএফ সারা রাজ্যে তাদের এ সড়ক অবরোধ কর্মসূচি শুক্রবার সকাল থেকে জারি করেছে। এই সড়ক অবরোধে উভয়দিকে আটকে পড়ে প্রচুর পরিমাণে গাড়ি সহ বিভিন্ন অফিস আদালতে যাওয়া কর্মচারী সহ পথচারীরা।

এদিকে, শুক্রবার সকাল থেকে টিটিএএডিসি স্বশাসিত বিশ্রামগঞ্জ মাস্টার পাড়া আগরতলা -সোনামুড়া সড়ক, গোলাঘাটি দয়ারাম পাড়া গোলাঘাটি -জম্পুইজলা সড়ক,জম্পুইজলা মহকুমা শাসক অফিসের সামনে জম্পুইজলা জিরানিয়া সড়ক,বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার আগরতলা উদয়পুর সড়ক,চেলিখলা আগরতলা বক্সনগর সড়ক অবরোধ করে।এই অবরোধের ফলে আটকে পড়লো উভয় সড়কের প্রচুর যানবাহন। তাতে ভোগান্তির শিকার বিভিন্ন অফিস আদালতে যাওয়ার পথে কর্মচারীর থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। বন্ধ হয়ে পড়লো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত শুক্রবারে ককবরক বিষয় পরীক্ষা।

Releated Posts

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top