News Flash

  • Home
  • খেলা
  • চেন্নাইয়ে রবিচন্দ্রন অশ্বিনের নামে রাস্তার নামকরণের প্রস্তাব
Image

চেন্নাইয়ে রবিচন্দ্রন অশ্বিনের নামে রাস্তার নামকরণের প্রস্তাব

চেন্নাই, ২১ মার্চ (হি.স.) : প্রাক্তন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নামে তার শহর চেন্নাইতে একটি রাস্তার নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে পিআর শ্রীজেশ এবং অনিল কুম্বলে নিজ নিজ জন্মস্থানে এই সম্মান পেয়েছেন।

শুক্রবার ২০২৫ সালের চেন্নাই–এর বাজেটে মেয়র আর. প্রিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় গ্রেটার চেন্নাই কর্পোরেশন কোডাম্বক্কাম জোনের ১৩৪ নম্বর ডিভিশনে রামকৃষ্ণপুরম স্ট্রিটটির নাম পরিবর্তন করে ‘রবিচন্দ্রন আশ্বিন স্ট্রিট’ রাখার প্রস্তাব করা হয়েছে।

ক্যারাম বল ইভেন্ট অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেডের অনুরোধের ভিত্তিতে রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার প্রধান পরিচালন কর্মকর্তা, এস. কার্তিক ভারতীয় ক্রিকেটে অশ্বিনের অবদানের কথা তুলে ধরেছিলেন ।

৩৮ বছর বয়সী অশ্বিন ভারতের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের সময় ব্রিসবেন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে আসন্ন আইপিএল মরসুমে তিনি ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে অংশ নেবেন।

—————

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top