News Flash

Image

বকেয়া বেতনের দাবিতে ফের বিক্ষোভ, ঘেরাও

আগরতলা, ২০ মার্চ: গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না বেসরকারী সংস্থার অধীনে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের প্রায় পাঁচ শতাধিক কর্মী। এমনটাই অভিযোগ তুলে আবারো আগরতলা জয়নগরস্থিত ওই সংস্থার বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর বকেয়া বেতন প্রদান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সামিল হবে তাঁরা।

ঘটনার বিবরণে এক কর্মী জানিয়েছেন, গত দুই বছর ধরে এডভান্সড রুট একনোলজি ইনফরমেশন প্রাইভেট লিমিটেডের অধীনে বিদ্যুৎ নিগমে ৫০০ শতাধিক কর্মী কাজ করে যাচ্ছেন। অভিযোগ, গত পাঁচ মাস অন্তর অন্তর এক মাসের বেতন প্রদান করা হয়ে থাকে। এবিষয়ে সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বললে বকেয়া বেতন নিয়ে তালবাহানা করেন। তাই আজ আরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০০ শতাধিক কর্মী জয়নগরস্থিত সংস্থার বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন।

এদিন তিনি বলেন, কিছুদিন আগেও বকেয়া বেতন সহ অগ্রিম কর্মীদের থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিক্ষোভ দেখানো হয়েছিল। তখন কোম্পানি কর্তৃপক্ষরা জানিয়েছেন অতিসত্বর বকেয়া টাকা পরিশোধ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত টাকা পরিশোধ করা হয়নি। তাই আজও বকেয়া বেতনের দাবিতে সরব হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top