News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চৈত্র মেলা ভিটি বণ্টন নিয়ে অসন্তোষ, পুর নিগম ঘেরাও করলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা
Image

চৈত্র মেলা ভিটি বণ্টন নিয়ে অসন্তোষ, পুর নিগম ঘেরাও করলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

আগরতলা, ১৯ মার্চ : গতকাল রাতভর রাস্তায় অপেক্ষা করেও চৈত্র মেলার ভিটি বণ্টন নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ উঠেছে, পুর নিগমের বণ্টন ব্যবস্থা সঠিকভাবে অনুসরণ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা আজ পুর নিগম ঘেরাও করেন।

মেয়র দীপক মজুমদার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করে তাদের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, এবছর প্রায় ৩০০ জন ব্যবসায়ীকে চৈত্র মেলায় দোকান বণ্টন করা হয়েছে। পুর নিগমের নির্ধারিত তালিকা অনুযায়ী ব্যবসায়ীরা তাদের ভিটি পাবেন। তিনি ব্যবসায়ীদের সাবধান করেন, যাতে তারা দালালদের মাধ্যমে কোন প্রভাবিত না হন এবং টাকার বিনিময়ে নিজেদের পছন্দের জায়গায় ভিটি পাওয়ার চেষ্টা না করেন।

এ বছরের চৈত্র মেলায় শকুন্তলা রোড এলাকায় প্রায় ৩ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। আজ থেকেই ফর্ম বিলি শুরু হয়েছে। গতকাল থেকেই দোকান ভিটির জন্য ব্যবসায়ীরা পুর নিগম অফিসের সামনে রাতভর অপেক্ষা করছিলেন। মেয়র দীপক মজুমদার জানান, যথাসম্ভব ব্যবসায়ীদের ফর্ম দেওয়ার ব্যবস্থা করা হবে এবং আজ মোট ৪৭৫টি ফর্ম বিলি করা হয়েছে।

প্রসঙ্গত, পুর নিগম গত কয়েক বছর ধরে ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ প্রদান করে আসছে। মেয়র দীপক মজুমদার আশা প্রকাশ করেন, রাজধানীর ঐতিহ্যবাহী এই মেলা সফলভাবে অনুষ্ঠিত হবে এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সুস্থ সম্পর্ক বজায় থাকবে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top