News Flash

  • Home
  • দিনের খবর
  • নাগপুরের দুই স্থানে হিংসা ও সংঘর্ষ, কারফিউ জারি বিস্তীর্ণ অঞ্চলে
Image

নাগপুরের দুই স্থানে হিংসা ও সংঘর্ষ, কারফিউ জারি বিস্তীর্ণ অঞ্চলে

নাগপুর, ১৮ মার্চ (হি.স.): দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও হিংসাত্মক ঘটনার জেরে অশান্ত হয়ে উঠল মহারাষ্ট্রের নাগপুর। সোমবার রাতে নাগপুরের দুই স্থানে হিংসাত্মক ঘটনা ঘটে। প্রথমে নাগপুরের মহল এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, এরপর নাগপুরের হংসাপুরী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, হংসাপুরী এলাকায় আগুনে পুড়িয়ে দেওয়া হয় বাইক ও গাড়ি।

হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে নাগপুরের বিস্তীর্ণ অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। নাগপুরের পুলিশ কমিশনার ডঃ রবিন্দর কুমার সিঙ্গল বলেছেন, নাগপুর শহরের কোতোয়ালি, গণেশপেঠ, লাকদগঞ্জ, পাচপাওলি, শান্তিনগর, সাক্করদারা, নন্দনবন, ইমামওয়াদা, যশোধরা নগর এবং কপিল নগর থানার সীমানায় কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।

হংসাপুরী এলাকার একজন স্থানীয় দোকানদার বলেছেন, “রাত ১০.৩০ মিনিট নাগাদ আমি আমার দোকান বন্ধ করছিলাম। হঠাৎ দেখি লোকজন গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। আমি যখন আগুন নেভানোর চেষ্টা করি, তখন আমাকে পাথর দিয়ে আঘাত করা হয়। আমার দু’টি গাড়ি এবং কাছাকাছি পার্ক করা আরও কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।”

Releated Posts

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং…

ByByNews Desk Aug 4, 2026

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top