জম্মু, ১৮ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে আগুন লাগল জিএমসি অ্যাসোসিয়েটেড হাসপাতালে। মঙ্গলবার সকালে এই হাসপাতালে আগুন লাগে। তবে, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। হাসপাতালের সমস্ত রোগীও সুরক্ষিত রয়েছেন।
জিএমসি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ শামীম চৌধুরী বলেন, “আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে, কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দমকল বাহিনী এবং পুলিশ-সহ অনেক দল এই বিষয়ে কাজ করছে।” আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।

