News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুষ্কৃতীদের হাতে আক্রান্ত যুবক, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
Image

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত যুবক, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

চড়িলাম, ১৬ই মার্চ : আজ সকালে আমতলী থানার ফুলতলী দাসপাড়া এলাকায় এক যুবককে নৃশংসভাবে মারধর করে রাস্তায় ফেলে যায় একদল দুষ্কৃতী। আহত যুবকের নাম আশিষ তাঁতি বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় যুবককে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিশালগড় দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর যুবকের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top