News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ির মালিকসহ ভাড়াটিয়ার ঘরে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
Image

বাড়ির মালিকসহ ভাড়াটিয়ার ঘরে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আগরতলা, ১৬ মার্চ : গকুলনগর রাস্তারমাথা এলাকায় একে একে দুটি ঘর তছনছ করে চুরি করলো চোরের দল। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে।

বাড়ির মালিক জানিয়েছেন, মালিক মৃত বিধুভূষণ ভূমিকের স্ত্রী ও ভাড়াটিয়ার পরিবার শুক্রবারে বেড়াতে গিয়েছিলেন। রবিবার সকালে ফিরে এসে তারা দেখেন বাড়ির গেইটে তালা লাগানো এবং ঘরের তালা ভেঙে দুটি ঘরেই আসবাবপত্র তছনছ করা হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোরের দল।

এলাকার বাসিন্দারা চুরির ঘটনাটি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, তারা চুরির মামলাটি হাতে নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।

এলাকার মানুষজন এখন উদ্বিগ্ন, এবং পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হবে।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top