News Flash

Image

আগরতলা শিশু উদ্যানে বসন্ত উৎসবের আয়োজন

আগরতলা, ১৫ মার্চ : আজ বসন্ত উৎসব উপলক্ষে আগরতলা শিশু উদ্যানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে ইসকন মন্দিরের সাধু সন্তদের আমন্ত্রণ জানানো হয়। তাদের ফুলের মালা ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়, এবং ইসকনের প্রভুদের হাত ধরে উদ্বোধন হয় এই বসন্ত উৎসবের হোলির উৎসব।

ইসকন মন্দিরের সাধু সন্তরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং রাজ্যের সকলকে হোলির শুভেচ্ছা জানান। তারা বলেন, এই দিনে সকলেই আনন্দ উপভোগ করুক এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতির প্রদর্শন ঘটুক। এছাড়া তারা হোলি খেলার গুরুত্বকেও তুলে ধরেন।

উৎসবটিতে স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং পুরো উদ্যানে রঙিন হোলির উৎসবে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top