News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৬ দফা দাবিতে ত্রিপুরা সাফাই কর্মী সংঘের মেয়রকে ডেপুটেশন
Image

৬ দফা দাবিতে ত্রিপুরা সাফাই কর্মী সংঘের মেয়রকে ডেপুটেশন

আগরতলা, ১৩ মার্চ: নিয়মিতকরণ সহ ৬ দফা দাবিতে শহরে মিছিল করে পুর ডেপুটেশনে মিলিত হয়েছে নিগমের ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা সাফাই কর্মী সংঘ। এদিনের মিছিলটি তুলসীবতী স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুর নিগমে ডেপুটেশনে মিলিত হয়েছে। মেয়র দীপক মজুমদারের হাতে দাবি সনদ তুলে দিয়েছেন সংঘের প্রতিনিধিরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংঘের এক নেতা বলেন, গত সাত মার্চ সংঘ সিদ্ধান্ত নিয়েছিল সাফাই কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট ছয় দফা দাবি আগরতলা পুর নিগম কর্তৃপক্ষকে জানানো হবে। কিন্তু নিগমের তরফ থেকে জানানো হয়েছিল বিজেপি বর্ষপূর্তির জনসভার ওই ডেপুটেশন দেওয়া হোক। তাই আজ শহরে মিছিল করে মেয়রের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত ২৫ বছর ধরে সাফাই কর্মীরা কাজ করে গেলেও এখনো পর্যন্ত নিয়মিতকরণ সিদ্ধান্ত হয়নি। তাই সংঘ কর্মীদের নিয়মিতকরণ, অন্যান্য সরকারি কর্মচারীদের মতো সুযোগ সুবিধা প্রদান সহ ছয় দফা দাবি জানিয়েছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top