News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলঙ্কিত হলো সিপাহীজলা জেলায় আয়োজিত সরস মেলা, স্বর্নিভর দিদিদের অসন্তোষ প্রকাশ
Image

কলঙ্কিত হলো সিপাহীজলা জেলায় আয়োজিত সরস মেলা, স্বর্নিভর দিদিদের অসন্তোষ প্রকাশ

আগরতলা, ১৩ মার্চ: কলঙ্কিত হলো সিপাহীজলা জেলায় আয়োজিত সরস মেলা। মেলায় খাবারের স্টল বন্টনকে কেন্দ্র করে লাখপতি দিদিরা চরম অসন্তোষ প্রকাশ করেন। তাছাড়া, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে মেলার আয়োজন করা হলেও জেলা ভিত্তিক ওই মেলায় লোকসমাগম নেই, বলে অভিযোগ।

প্রসঙ্গত, লক্ষ লক্ষ সরকারি টাকা খরচ করে সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে ১১ মার্চ থেকে ১৩ মার্চ তিন দিনব্যাপী জেলা সরস মেলা আয়োজন করা হয়েছে। ‘চলো দিদিরা সবাই, আত্মনির্ভর ত্রিপুরা বানাই’ এই লেখা স্লোগানে গোটা মেলা প্রাঙ্গন সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় মেলায় খাবারের স্টল বন্টন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্বর্নিভর দিদিরা।

স্বনির্ভর দলের খাবারের স্টল নিয়ে আসা বেশ কয়েকজন দিদির অভিযোগ, সরকারিভাবে ঘোষণা মহিলাদের আত্মনির্ভরের লক্ষ্যেই ওই মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা গিয়েছে। কথা ছিল স্বনির্ভর দল পরিচালিত বিভিন্ন দোকানপাট এবং খাবার সামগ্রী তৈরি করে সেখানে বিক্রি করা হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে ওই মহিলাদের বদলে বিভিন্ন ব্যবাসায়ীদের স্টল দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে।

আরো অভিযোগ, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে মেলার আয়োজন করা হলেও জেলা ভিত্তিক এই মেলায় লোকসমাগম হয়নি। ফ্লাক্স – ফেস্টুনে লাখ লাখ টাকা খরচ করে সাজিয়ে তোলা হলেও জেলারবাসীকে ওই মেলা সম্পর্কে জানাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন উদ্যোক্তারা।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top