News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারো আমতলী থানার পুলিশের হাতে গ্রেফতার কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার
Image

আবারো আমতলী থানার পুলিশের হাতে গ্রেফতার কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার

আগরতলা, ১৩ মার্চ: আবারো আমতলী থানার পুলিশের হাতে কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার গ্রেফতার হয়েছে। দীর্ঘদিন ধরেই বিপ্লব মজুমদারের যন্ত্রণায় অতিষ্ট হয়ে উঠেছিল এলাকাবাসীরা। তাঁর বিরুদ্ধে গতকাল রাতেই আইনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, আমতলী ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকার রঘু মজুমদারের ছেলে বিপ্লব মজুমদার। সে আমতলী এলাকায় মাফিয়া বলে পরিচিত। সে গত ২০১৩ সালে আমতলী থানায় কর্মরতের টিএসআর জওয়ানকে মারধর করেছিল। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে। গতকাল রাতে সে আমতলী থানার পুলিশকে লক্ষ্য করে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করতে থাকে কিন্তু প্রত্যক্ষদর্শীরা তার ভয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেনি।

পরে আমতলী থানার পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং থানায় নিয়ে আসার পর পুলিশকে উদ্দেশ্য করে বিশ্রী ভাষায় গালাগাল এবং দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। আমতলী থানার পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে বুধবার রাতেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরেই বিপ্লব মজুমদারের যন্ত্রণায় অতিষ্ট হয়ে উঠেছিল এলাকাবাসীরা।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top