News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্ত্রীকে দা দিয়ে আক্রমণ করার অভিযোগে স্বামী গ্রেফতার
Image

স্ত্রীকে দা দিয়ে আক্রমণ করার অভিযোগে স্বামী গ্রেফতার

কৈলাসহর, ১৩ মার্চ: স্ত্রীকে ধারালো দা দিয়ে আক্রমণ করার অভিযোগে স্বামী আব্দুল জালালকে গ্রেফতার করেছে কৈলাসহর মহিলা থানার পুলিশ। বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে কৈলাশহর কুবঝার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এ বিষয়ে কৈলাশহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য সংবাদ প্রতিনিধিদের জানান যে, গত ২০ ফেব্রুয়ারি, কৈলাসহর ইরানি থানার অধীনে ইয়াজিখাওরা এলাকার বাসিন্দা আব্দুল জালাল নিজ বাইকে চেপে পাখিরবাদা এলাকায় শ্বশুরবাড়িতে যায়। সেখানে সে তার স্ত্রী রুকিয়া বেগমের মাথায় ধারালো দা দিয়ে আঘাত করে, যার ফলে রুকিয়ার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে কৈলাসহর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর উত্তেজিত জনতা আব্দুল জালালের বাইকটি পুড়িয়ে দেয়। ওইদিনই রুকিয়া বেগম তার স্বামী আব্দুল জালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন, এবং পুলিশ অভিযোগ মূলে মামলা রুজু করেছে। মামলার নম্বর হলো ০৬/২৫। তবে, ঘটনার পর থেকে আব্দুল জালাল পলাতক ছিলেন।

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top