News Flash

Image

বিপুল পরিমাণ চোরাই কাঠ বাজেয়াপ্ত

আগরতলা, ১৩ মার্চ: চুরাইবা‌ড়ি বন দপ্তর বিপুল প‌রিমাণ চোরাই কাঠ বাজেয়াপ্ত করেছে। ওই চোরাই কাঠ বোঝাই ল‌রি ফেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধ‌রে অসম-ত্রিপুরা সীমা‌ন্তের উত্তর ত্রিপুরা জেলার চুরাইবা‌ড়ি-কদমতলা রুটে অ‌বৈধভাবে মূল‌্যবান বনজ কাঠ ব‌হি:রাজ‌্য অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে।এ‌নি‌য়ে অবশ‌্য ওই সমস্ত এলাকায় রু‌টিন তল্লা‌শি জা‌রি রে‌খে‌ছে বন দপ্তর। এ‌দি‌কে, বৃহস্প‌তিবার সকা‌লে কাঠ পাচারকারীরা বন কর্মী‌দের উপ‌স্থি‌তি আঁচ করতে পেরে পুরনো রুট বদল ক‌রে নিয়েছিল। তারা আজ কদমতলা-পালপাড়া অ‌ভিমু‌খে চোরাই কাঠ বোঝাই টিআর০২এল১৭৯৮ নম্বরের এক‌টি মি‌নি ট্রাক নি‌য়ে নি‌জে‌দের গন্ত‌ব্যের উ‌দ্দে‌শ্যে রওয়ানা দিয়েছিল। কিন্তু মাঝ প‌থেই গা‌ড়ি‌টি দুর্ঘটনাগ্রস্থ হয়।প‌রে খবর পে‌য়ে চুরাইবা‌ড়ি বন দপ্তর আধিকারিক সহ পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত হয়ে গাড়ির ভিতরে থাকা প্রায় ১০০ সিএফটি চোরাই বনজ কাঠ বা‌জেয়াপ্ত ক‌রেছে।

এবিষয়ে বন দপ্তরের আধিকারিক অভিজিৎ দাস জানান, গা‌ড়ি‌টি দুর্ঘটন‌াগ্রস্থ হবার পর চালক পা‌লি‌য়ে গা ঢাকা দি‌তে সক্ষম হ‌য়ে‌ছে। বা‌জেয়াপ্ত কা‌ঠের বাজার মুল‌্য দেড় লক্ষাধিক টাকার হবে। এদিকে, গা‌ড়ির সূত্র ধ‌রে বন আই‌নে মামলা রুজু করে বনবিভাগ তদন্তে নামবে বলে জানান তিনি।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top