News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপিত
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপিত

৯ই মার্চ, আগরতলা:- কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে বিগত ৮ ই মার্চ, ২০২৫ তারিখে একলব্য পরিসরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেন জিগীসা পূজারী মহোদয়া। তিনি তাঁর ভাষণে, আন্তজার্তিক নারী দিবসে সকল স্তরের নারীদের এই দিনে অভিনন্দন ও অভিবাদন জানিয়েছেন। সমাজে নারীদের সুপ্রতিষ্ঠিত এবং আরও এগিয়ে নিয়ে যাবার জন্যে পুরুষসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সমানাধিকার এবং সম্ভাবাপন্ন মনোভাব নিয়ে নারী ও পুরুষরা এগিয়ে আসলে বৈষম্যহীন সমাজ তথা দেশগঠন সম্ভবপর বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তাছাড়া আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী দিপালী দেববর্মা এবং সিপাইপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুখিনী দেব্বর্মা মহোদয়াও উপস্থিত ছিলেন। একলব্য পরিসরের বৌদ্ধ দর্শন বিভাগের প্রধান অধ্যাপক অবধেশ কুমার চৌবে মহোদয় এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করেন। এই অনুষ্ঠানে প্রবন্ধ লিখন প্রতিযোগিতা এবং ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
একলব্য পরিসরের সমস্ত মহিলা কর্মচারীদের আজ বিশেষ সসম্মনা প্রদান করা হয়।

এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজ ৯/২/২০২৫ একলব্য পরিসরে রেলির আয়োজন করা হয়। এই রেলিতে পরিসরের শিক্ষিকা, কর্মচারীসহ ছাত্রীরা অংশগ্রহণ করেন।

Releated Posts

হারানো-চুরি যাওয়া ১৩ মোবাইল উদ্ধার, স্বাধীনতা দিবসে মালিকদের হাতে তুলে দিল মেলাঘর থানা

মেলাঘর, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তে এক অনন্য মানবিক উদ্যোগ নিল মেলাঘর থানা। হারিয়ে যাওয়া ও…

ByByReshmi Debnath Aug 16, 2026

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top